বাংলা সিনেমার ‘সুপারস্টার’ শাকিব খান শুধু পর্দার নায়ক নন, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তিনি যেন দুই প্রাক্তন স্ত্রীর ‘জামাই প্রতিযোগিতা’র কেন্দ্রবিন্দু! আর সেই লড়াইয়ের ময়দান—ফেসবুক।
আজকের দিনটা তো যেন একেবারে জমে উঠেছে! সকাল থেকে সন্ধ্যা—এক পোস্টের পর আরেক পোস্ট, এক মা ছেলের ছবি দিচ্ছেন, অন্যজন দিচ্ছেন জামাই ও সন্তানকে নিয়ে পারিবারিক মুহূর্তের ক্যাপশনে মোড়া ‘ভালোবাসা বোমা’!

🔺 বুবলি প্রথমেই শুরু করেন—
নিজের ছেলে শেহজাদ খান বীর ও শাকিব খানের দুটি ছবির সাথে ক্যাপশন দেন:
“Family – where life begins, and love never ends.”
তারপর একগুচ্ছ হার্ট ইমোজি! দেখে বোঝাই যাচ্ছিল—একটা বিশেষ বার্তা দেওয়া হয়েছে।

🔺 ঠিক ঘন্টাখানেকের মধ্যেই ‘কাউন্টার পোস্ট’ নিয়ে হাজির অপু বিশ্বাস!
সন্তান জয় এবং শাকিবকে নিয়ে একটি ঘুমন্ত অবস্থার ছবি দিয়ে ক্যাপশন:
“যারা এমন একটি ঘর আছে সাথে সন্তানের বন্ধু কথার খরচ প্রমাণ দেয়ার কিছুই নেই... সময়গুলো থাকুক আরও স্মৃতিময়।”
শেষে আবার “Family ❤️❤️❤️” দিয়ে সিলমোহর!
সত্যি কথা বলতে কী—এই ধরনের টাইমিং দেখে সাধারণ পাঠকরা তো মাথা চুলকাচ্ছেন! কেউ কেউ বলছেন,
“পোস্টগুলো দেখে মনে হয় দুজনের মধ্যে পোস্ট যুদ্ধ চলছে! কে কত সুন্দরভাবে শাকিবকে ‘পরিবার’ দাবি করে ফুটিয়ে তুলতে পারেন, সেটাই যেন চ্যালেঞ্জ!”
নেটিজেনদের একাংশ এই পুরো ব্যাপারটিকে দেখে ফেলেছেন “জামাই কাড়াকাড়ি লড়াই” হিসেবে। কেউ লিখেছেন—
“অপু-বুবলি এখন ‘শাকিব পোস্ট চ্যালেঞ্জ’-এ লিপ্ত। কে কত ইমোশনাল ছবি পোস্ট দিতে পারেন, সেই প্রতিযোগিতা চলছে!”
আরও অনেকে বলছেন—
“শাকিব এখন শুধু সুপারস্টার না, তিনি ডিজিটাল মিডিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত জামাই!” 😅
অবশ্য, এই ধরণের ঘটনা বারবার ঘটায় কেউ কেউ মজা করে বলছেন—
“এই পোস্ট প্রতিযোগিতার জন্য একটা ট্রফি চালু করা হোক!”
শেষকথা:
এই ‘ডিজিটাল জামাই’কে ঘিরে পোস্ট যুদ্ধ থামবে কি? নাকি সামনে আরও জমবে এই ফেসবুক নাটক? আপাতত popcorn নিয়ে বসে থাকাই শ্রেয়।





