ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:৩১ পিএম

‘আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন’

‘আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতার হওয়ার পর টানা ১০ মাস ২২ দিন তিনি কারাগারে ছিলেন। এ দীর্ঘ সময়কে কেবল বন্দিদশা হিসেবে না দেখে বরং নিজেকে পরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জেলজীবন এবং ভেতরের আমূল পরিবর্তনের গল্প শুনিয়েছেন এই অভিনেতা। 

অভিনেতার ভাষ্য, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কুরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেফতার হয়ে ১০ মাস ২২ দিন কারাভোগ শেষে তিনি গত ১৮ মার্চ মুক্তি পান। তিনি জানান, কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’, এই স্লোগানটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিদ্দিক বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি।

বন্দি থাকা অবস্থায় এই অভিনেতা তার সৃজনশীলতাকে থামিয়ে রাখেননি। জেলে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখে ফেলেছেন। এমনকি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন তিনি।

তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের সেই ‘ট্রমা’ কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো সেই নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন তিনি। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!