ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন ধারাবাহিকের জন্য অভিনয়শিল্পীর খোঁজ

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

নতুন ধারাবাহিকের জন্য অভিনয়শিল্পীর খোঁজ

দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’। নাটকটির জন্য শুরু হয়েছে নতুন অভিনয়শিল্পীর খোঁজ। 

এ উপলক্ষে ২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দীপ্ত টিভি প্রাঙ্গণে চলেছে দিনব্যাপী বিশেষ অডিশন। নতুন এই ধারাবাহিকটির জন্য বিভিন্ন ধাপে অডিশন চলবে। অভিনয় ও বাচনভঙ্গিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে এই নির্বাচনি প্রক্রিয়ায়। এমনটাই জানিয়েছেন ধারাবাহিকটির নির্মাতা আশিস রায়।

নতুন শিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় ও খ্যাতনামা অভিনয়শিল্পীদেরও দেখা যাবে ধারাবাহিকটিতে।

‘পরম্পরা’ ধারাবাহিকটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত।
নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন