ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এখন কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন?

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

এখন কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন?

এখন কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন?

বিনোদন ডেস্ক : এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসা নিয়েছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অবশেষে দেশে ফিরছেন। বাংলাদেশ সময় আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন অভিনেতা। সঙ্গে রয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম কলিন্স। খবরটি জানিয়েছেন কাঞ্চনের প্রতিষ্ঠান ‘নিরাপদ নিউজ’-এর সংবাদকর্মী সোহাগ।

এছাড়া কাঞ্চনের সংস্থা ‘নিরাপদ সড়ক চাই’-এ দীর্ঘদিন ধরে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন লিটন এরশাদ। তিনিও অভিনেতার দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন।

তবে এই ফেরা বেশিদিনের জন্য নয়। লিটন জানিয়েছেন, ১৪ আগস্টের আগেই তাকে আবার লন্ডনে ফিরতে হবে। কেননা ১৫ আগস্ট সেখানে তাকে পুনরায় পরীক্ষা-নীরিক্ষা করা হবে।

ব্রেন টিউমারে আক্রান্ত কাঞ্চন। জানা গেছে, এরই মধ্যে তাকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের চিকিৎসায় অভিনেতার চেহারায়ও কিছুটা পরিবর্তন এসেছে। বিমানবন্দর থেকে তোলা একটি ছবিতে দেখা গেছে, সাদা চুল-দাড়িতে কাঞ্চন বসে আছেন চেয়ারে। তার সফরসঙ্গীরা রয়েছেন পেছনে দাঁড়িয়ে।

লিটন এরশাদ জানান, এতদিনের চিকিৎসায় আশানুরূপ উন্নতি হয়নি অভিনেতার। তিনি বলেন, ‘আমাদের কনফিডেন্স লেভেলটা কমে এসেছে। তার পরিবার লন্ডনের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়েছে। অথচ আশানুরূপ কিছু হয়নি। কাঞ্চন ভাইও দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে গেছেন। তাই পরিবার সিদ্ধান্ত নিয়েছে, কয়েক দিনের জন্য তাকে দেশে আনবে।’

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে লন্ডনে গিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এরপর আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। জটিলতা ও ঝুঁকির কারণে সে সময় টিউমারের বড় একটি অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে নিয়মিত চলছিল কেমো থেরাপি।

প্রসঙ্গত, বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেতাদের একজন ইলিয়াস কাঞ্চন। রেকর্ড সৃষ্টিকারী সিনেমা ‘বেদের মেয়ে জোছনা’সহ তার ঝুলিতে রয়েছে অনেক ব্যবসাসফল ও নন্দিত সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকও।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন