ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মঞ্চে উঠলো বঙ্গরঙ্গের ধূসর কমেডি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

মঞ্চে উঠলো বঙ্গরঙ্গের ধূসর কমেডি

মঞ্চে উঠলো ধূসর ব্যঙ্গাত্মক একাঙ্ক নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। শ্রমজীবী মানুষের আন্দোলন, রাষ্ট্রীয় নিপীড়ন ও শাসক-শোষিত দ্বন্দ্বের নান্দনিক উপস্থাপন এটি। গত আগস্টের শেষ সপ্তাহে এক ঝাঁক তরুণ নাট্যকর্মী নিয়ে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মিলনায়তনে বঙ্গরঙ্গ নাট্যদল নাটকটির নিয়মিত মঞ্চায়ন শুরু করলো।

প্রখ্যাত নাট্যজন উৎপল দত্তের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে নির্মিত নাটকটির নবনাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। কারিগরি নির্দেশনায় ছিলেন আসিফ মুনীর।

নাটকটির কখনও তীক্ষ্ণ ব্যঙ্গ, কখনও আবেগঘন সংলাপে গড়া। যা দর্শকদেরও আবেগপ্রবণ করে তোলে। বিশেষভাবে প্রধান চরিত্রে নতুন অভিনেতা প্রথন মোস্তফার শক্তিশালী অভিনয় ভূয়সী দর্শক প্রশংসা কুড়িয়েছে। মঞ্চে উঠলো বঙ্গরঙ্গের ধূসর কমেডি ‘মুত্যহীন প্রাণ’ নাট্যনির্দেশক মিথুন মোস্তফা বলেন, ‘নিপীড়িত মানুষের কষ্ট আর প্রতিবাদের কথা নাটকের সংলাপ এবং নাট্যকর্মীদের অভিনয়ের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। দীর্ঘদিন পরে মঞ্চে বঙ্গরঙ্গের নতুন নাটকে দর্শক সাড়ায় অনুপ্রাণিত বোধ করছি।’

নতুন-অভিজ্ঞ শিল্পীদের মিশেলে শান্তনু, মাসুম, সারওয়ার, বিপনু, শমিত, লাবণ্য, টুটুল, আলামিন ও আয়েশা বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন। নিয়মিত প্রদর্শনীর মধ্যে দিয়ে নাটকটির অভিনয় ও কারিগরি মান উন্নত হবে বলে বঙ্গরঙ্গের কর্ণধাররা মনে করেন।

বঙ্গরঙ্গ নাট্যদল জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার আবারও শিল্পকলা একাডেমির মঞ্চে দর্শকের সামনে আসছে ‘মৃত্যুহীন প্রাণ’। মঞ্চে উঠলো বঙ্গরঙ্গের ধূসর কমেডি ‘মুত্যহীন প্রাণ’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন