ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন লুকে প্রার্থনা ফারদিন দীঘি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম

নতুন লুকে প্রার্থনা ফারদিন দীঘি

নতুন লুকে প্রার্থনা ফারদিন দীঘি

বিনোদন ডেস্ক : হঠাৎ সমুদ্রের কাছে দেখা মিলল প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

সমুদ্রের নীল জলরাশি আর বালুচরের মাঝে দীঘির ছবিগুলো এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। দুইটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’

ছবিতে দেখা যায়, সমুদ্রের পাড়ে বেশ স্বাভাবিক ভঙ্গিতে সময় কাটাচ্ছেন দীঘি। সাগরের বাতাস, ঢেউ আর বালুচরের পরিবেশে অভিনেত্রীর সাজেও ছিল ছিমছাম ভাব। তার এই নতুন লুক বেশ প্রশংসা পাচ্ছে ভক্তদের কাছ থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন দীঘি। তবে সমুদ্র সৈকতে তার এবারের উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তরা অভিনেত্রীর প্রশংসা করেছেন।

জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে অবস্থান করছেন দীঘি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে সেখানে গেছেন, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। নতুন এই কাজ সম্পর্কে জানতে চাইলে অপেক্ষা করার কথাই জানিয়েছেন অভিনেত্রী। দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’

তবে সেই কাজটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রজেক্ট এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন দীঘি। ছোটবেলায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ শুরু করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন