ঢাকা   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশেষ দিনে কারিনা কাপুরের অজানা পাঁচ তথ্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

বিশেষ দিনে কারিনা কাপুরের অজানা পাঁচ তথ্য

বিশেষ দিনে কারিনা কাপুরের অজানা পাঁচ তথ্য

বিনোদন ডেস্ক : কারিনা কাপুর এখন অভিনয়ে খুব বেশি সরব নন। বেছে বেছে কিছু কাজ করছেন। স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় কাটান এই অভিনেত্রী

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন এই অভিনেত্রী। পরের বছর পাঁচটি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ‘মুঝে কুছ কেহনা হ্যায়’, ‘আজনবী’, ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমা উপহার দিয়ে নিজের শক্ত অবস্থান গড়েন কারিনা।

সোমবার (২১ সেপ্টেম্বর) কারিনা কাপুরের জন্মদিন। আজ ৪৬ বছর পূর্ণ করে সাতচল্লিশে পা রাখেতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিশেষ দিনে তার অজানা পাঁচ তথ্য নিয়ে এই প্রতিবেদন—

এক. জন্মের পর কারিনার নাম কী রাখা হয়েছিল?

১৯৮০ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন কারিনা কাপুর। তার জন্মের পর তার দাদা নাম রাখেন—সিদ্ধিমা। পরবর্তীতে তার মা ববিতা কাপুর নামটি বদলে রাখেন ‘কারিনা’। রাশিয়ার লেখক লিও তলস্তয়ের বিখ্যাত উপন্যাস ‘আনা কারেনিনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নামটি রেখেছিলেন তিনি। 

দুই. অভিনয় নয়, ক্যারিয়ার নিয়ে ভিন্ন ভাবনা ছিল কারিনার

কারিনা কাপুরের ভক্ত-অনুরাগীরা তথ্যটি প্রথম জানলে বিস্মিত হতেই পারেন! অভিনয়ে আসার আগে মুম্বাইয়ের মিঠিবাই কলেজে কমার্স নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন কারিনা। এরপর কিছুদিন আইন বিষয়েও পড়েন। কারণ তার প্রাথমিক ইচ্ছা ছিল ক্রিমিনাল লইয়ার হওয়ার। এমনকি, বলিউডে পা রাখার আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাইক্রোকম্পিউটার বিষয়ে স্বল্পমেয়াদি একটি কোর্সও করেছিলেন। শেষ পর্যন্ত বলিউডের রুপালি জগতকে বেছে নেন এই অভিনেত্রী।

তিন. বেশ কিছু আইকনিক সিনেমার প্রস্তাব ফেরান কারিনা

কারিনা কাপুর অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তবে তার ঝুলিতে আরো কিছু দুর্দান্ত সিনেমা জমা হতে পারত। যেমন: ‘কহো না পেয়ার হ্যায়’ (২০০০), ‘কাল হো না হো’ (২০০৩), ‘কুইন’ (২০১৪)। কিন্তু এসব সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরবর্তীতে এসব সিনেমায় কারিনার চরিত্রে অন্য অভিনেত্রীরাও দারুণ পারফরম্যান্স করেন। 

চার. বাড়ির রান্না আর এক চামচ ঘি

বাড়ির তৈরি ডাল-ভাত হোক কিংবা আলুর পরোটা—খাবার পছন্দের ক্ষেত্রে কারিনা তার পাঞ্জাবি শিকড়ের কথাই মনে করিয়ে দেন। তার বিশ্বাস—খাবারের সঙ্গে এক চামচ ঘি যোগ করলে সবকিছুই সুস্বাদু হয়ে ওঠে। ইদানীং, ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় খাবারের প্রতিও তার বেশ আগ্রহ তৈরি হয়েছে।

পাঁচ. কারিনার নখ কামড়ানোর বদভ্যাস

নখ কামড়ানোর মতো বদভ্যাস শৈশবে কারিনার গড়ে ওঠে। বিরক্তিকর এই পুরোনো অভ্যাস, এখনো পুরোপুরি ছাড়তে পারেননি। শুটিং কিংবা নাচের দৃশ্যের সময় তাকে প্রায়ই ম্যানিকিউর করতে দেখা যায়। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন