ঢাকা   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

বিনোদন ডেস্ক : রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর। 

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।

হামলাকারীরা সিসি ক্যামেরাসহ স্টুডিওর সকল যন্ত্রাংশ এবং রুমের যাবতীয় জিনিসপত্র লুটপাট ও অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে তছনছ করে ফেলেছে বলে অভিযোগ সালমান মুক্তাদিরের।

তিনি বলেন, ‘চাঁদার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। শুধু হামলা ও ভাঙচুর না ছিনতাইও হয়েছে।’

ক‌্যান্টন‌মেন্ট থানার ডিউটি অফিসার আহসান হাবিব বলেন, ‘হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। একজনের নাম মামুন, আরেকজন আসলাম।’

ক‌্যান্টন‌মেন্ট থানার ও‌সি মুহাম্মদ গিয়াস উদ্দিন ব‌লেন, ‘ইসি‌বি চত্ব‌রে এক‌টি অ‌ফি‌সে হামলা হ‌য়ে‌ছে।’

তিনি আরও বলেন, ‘খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থে‌কে দুজন‌কে ছোরাসহ আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন