ঢাকা   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমার স্ত্রীকে কখনো রান্নাঘরে যেতে হয়নি : অনিল কাপুর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

আমার স্ত্রীকে কখনো রান্নাঘরে যেতে হয়নি : অনিল কাপুর

আমার স্ত্রীকে কখনো রান্নাঘরে যেতে হয়নি : অনিল কাপুর

বিনোদন ডেস্ক: বিয়ের পর তার স্ত্রী সুনিতা কাপুরকে কখনো রান্নাঘরে যেতে হয়নি বলে জানিয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। সম্প্রতি ‘ইন্ডিয়া কে টপ ১ পারসেন্ট’ অনুষ্ঠানে নিজের দাম্পত্য জীবনের একটি ঘটনা বলতে গিয়ে এ কথা জানান তিনি।

অনিলের ভাষ্য, বিয়ের আগে সুনিতার একটি শর্তই তাকে আরো পরিশ্রম করে সফল হওয়ার অনুপ্রেরণা দিয়েছিল।

অনুষ্ঠানের এক পর্বে এক প্রতিযোগী ঘরের কাজ থেকে দূরে থাকার ইচ্ছার কথা বললে নিজের জীবনের প্রসঙ্গ টেনে আনেন অনিল। তিনি জানান, বিয়ের আগে সুনিতা স্পষ্ট করে বলে দিয়েছিলেন, বিয়ের পর তিনি রান্নাঘরে ঢুকবেন না।

অনিল বলেন, সুনিতা তাকে জানিয়েছিলেন, রান্নাঘরের দায়িত্ব নিতে না হলে তবেই তিনি তাকে বিয়ে করবেন।

স্ত্রীর এই শর্ত শোনার পর অনিল ঠিক করেন, তাকে আরো কঠোর পরিশ্রম করে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে, যাতে সুনিতাকে রান্নাঘরের দায়িত্ব নিতে না হয়।

অভিনেতার দাবি, তিনি সেই দায়িত্ব নিয়েছিলেন এবং এখন পর্যন্ত সুনিতাকে রান্নাঘরে যেতে হয়নি। তার মতে, সুনিতার সেই শর্ত তার নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও এক ধরনের অনুপ্রেরণা হয়ে উঠেছিল।

অনিল ও সুনিতার সম্পর্ক অবশ্য বিয়ের অনেক আগে থেকেই।

তাদের পরিচয় হয় ১৯৭৩ সালে। সে সময় অনিল বলিউডে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন। অন্যদিকে সুনিতা ছিলেন প্রতিষ্ঠিত মডেল। এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় এবং পরে ফোনে কথাবার্তা থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয়।

অনিল জানিয়েছেন, ফোনে বন্ধুত্বের পর তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে গড়ায়।

প্রায় ১১ বছর সম্পর্কে থাকার পর ১৯৮৪ সালে বিয়ে করেন তারা। দীর্ঘ দাম্পত্য জীবনে সুনিতার সহযোগিতার কথাও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন অনিল।

ক্যারিয়ারের শুরুর দিকে আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল ছিলেন না অনিল। তার ভাষ্য অনুযায়ী, সে সময় সুনিতা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এমনকি তারা যখন ডেট করতেন, তখন অনেক সময় রেস্তোরার বিলও সুনিতাই পরিশোধ করতেন। অনিলের মতে, সে সময় তারা একে অপরের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন।

দাম্পত্য জীবনের ৪২ বছর পূর্তিতে সুনিতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আবেগঘন পোস্ট করেছিলেন অনিল। তিনি জানিয়েছিলেন, তাদের বিয়েটি ছিল খুবই সাধারণ। কোনো বড় আয়োজন বা জমকালো অনুষ্ঠান ছিল না। পরিবারের সদস্য ও কাছের কয়েকজনকে নিয়ে অল্প সময়ের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।

অনিল ও সুনিতার দাম্পত্য জীবনে তিন সন্তান—সোনাম কাপুর, রিয়া কাপুর ও হর্ষবর্ধন কাপুর। দীর্ঘ এই সম্পর্কের নানা সময়ে সুনিতার অবদান ও তার পাশে থাকার কথা প্রকাশ্যে বলেছেন অনিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন