ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিয়ের আসরে বধূ সেজে বসে আছেন প্রভা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

বিয়ের আসরে বধূ সেজে বসে আছেন প্রভা

বিয়ের আসরে বধূ সেজে বসে আছেন প্রভা

বিয়ের আসরে বধূ সেজে বসে আছেন প্রভা

বিনোদন ডেস্ক : অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দেখা মেলে এই অভিনেত্রীর। নানা ধরনের ছবি ও পোস্ট দিয়ে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিতে দেখা যায়, বিয়ের আসরে বধূ সেজে বসে আছেন তিনি। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা-পলা। সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে দেখা গেছে অভিনেত্রীকে।

বাড়ির উঠানে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে টাঙানো হয়েছে রঙিন কাগজের সাজসজ্জা, রয়েছে কলাগাছও। বিয়ের আনুষ্ঠানিকতার প্রয়োজনীয় নানা উপকরণও দেখা গেছে সেখানে।

তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন সাজে কেন প্রভা? ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে অবশ্য এর কিছুটা উত্তর দিয়েছেন তিনি। 

প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

অভিনেত্রীর এই বক্তব্য থেকেই ধারণা করা যায়, কোনো চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে এমন সাজ, সেটি এখনো জানাননি প্রভা।

এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন