ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেভাবে হয়েছিল ওমর সানী ও মৌসুমীর প্রেম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

যেভাবে হয়েছিল ওমর সানী ও মৌসুমীর প্রেম

যেভাবে হয়েছিল ওমর সানী ও মৌসুমীর প্রেম

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিনেতা ওমর সানী ও প্রিয়দর্শিনী মৌসুমী। তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে সংসার করছেন এ তারকা দম্পতি। এবার নিজেদের বিয়ের বৌভাতের দিনের একটি পুরোনো ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ওমর সানী। সেই ছবির সঙ্গে অভিনেতা লিখেছেন— ‘বউভাতের দিন। স্থান রাওয়া ক্লাব মাঠ, মহাখালী।’

এর আগে ১৯৯৫ সালের ৪ মার্চ দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেন ওমর সানী ও মৌসুমী। সিনেমার ক্যারিয়ারের কথা ভেবে বিয়ের খবর সেই সময় প্রকাশ্যে আনেননি তারা। কারণ বিয়ের পরও নিয়মিত অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এ তারকা জুটি। এরপর ২ আগস্ট ঘটা করে আয়োজন করা হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনার। 

দীর্ঘদিন ধরে এই দিনটিকেই বিবাহবার্ষিকী হিসেবে উদযাপন করে আসছেন ওমর সানী ও মৌসুমী। এর মধ্যে এ তারকা দম্পতির সংসারে এসেছে ছেলে ফারদীন এহসান ও মেয়ে ফাইজা। 

তিন দশকের বেশি সময়ের দাম্পত্য জীবনে নানা সময় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ও গুঞ্জন থাকলেও একসঙ্গেই আছেন ওমর সানী ও মৌসুমী। নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বিশ্বাস ও ত্যাগকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এ অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী মৌসুমীর প্রশংসা করে ওমর সানী বলেন, সন্তানদের নিয়ে তার স্ত্রী সবসময় খুবই যত্নশীল। এমনকি মৌসুমীকে তিনি ভালোবাসার সঙ্গে ‘ফারদীন-ফাইজার আম্মু’ বলেও সম্বোধন করেন।

অভিনয় জগতে দুজনই নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। পর্দার জনপ্রিয় জুটি থেকে বাস্তব জীবনের জীবনসঙ্গী ওমর সানী ও মৌসুমীর সম্পর্ক তাই ঢালিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতিদের মধ্যে একটি।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে বিয়ের সময়কার সাজে দেখা যায় ওমর সানী ও মৌসুমীকে। পুরোনো সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পর তাদের প্রেম ও বিয়ের গল্পও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

ওমর সানী ও মৌসুমীর প্রেমের শুরু নব্বইয়ের দশকে। ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। এর আগে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরত অনুষ্ঠানেও তাদের প্রথম দেখা হয়েছিল বলে জানান ওমর সানী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন