ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কেমন পাত্র পছন্দ? জানালেন নায়িকা মিমি চক্রবর্তী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

কেমন পাত্র পছন্দ? জানালেন নায়িকা মিমি চক্রবর্তী

কেমন পাত্র পছন্দ? জানালেন নায়িকা মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক : কলকাতার বিনোদন ভুবনে বইছে পূজার আমেজ। এ উপলক্ষে চারদিকে উৎসব ভাব। এমন আবহে টালিউডপাড়ায় এখন আলোচনার তুঙ্গে—চলতি বছরের ডিসেম্বরেই কি পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী? যদিও বিয়ের প্রশ্ন উঠতেই লাজুক হাসিতে তা এড়িয়ে গেছেন নায়িকা। তবে টলিপাড়ায় কান পাতলেই তার বিয়ে নিয়ে চলছে জোর গুঞ্জন।

এবারের পূজা উপলক্ষে মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটির প্রচার এবং পূজা নিয়েই এখন ব্যস্ততার চূড়ায় রয়েছেন মিমি।

জলপাইগুড়ির মেয়ে মিমি কাজের সূত্রে কলকাতায় এলেও এখানকার পূজাকে মনেপ্রাণে ভালোবেসে ফেলেছেন। প্রতি বছরই পূজার সময় কলকাতা ছেড়ে কোথাও যান না তিনি। এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। সিনেমার প্রচার শেষ করেই তিনি পুরোদমে পূজায় মেতে উঠবেন। পূজায় অঞ্জলি দেওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা আর ঢাকের তালে ধুনুচি নাচ—সব মিলিয়ে জমজমাট পূজার পরিকল্পনা রয়েছে তার। সাবেকিয়ানায় সাজতে পছন্দ করা মিমি জানান, পুরোনো দিনের শাড়ি ও মায়ের গয়না পরেই কাটবে তার উৎসবের দিনগুলো।

আসন্ন ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’তে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে দেখা যাবে মিমিকে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকলেও এই প্রথম তার পরিচালনায় কাজ করলেন নায়িকা। চরিত্রটির জন্য ‘গানের ওপারে’ ধারাবাহিকের ‘পুপে’-র আদলে প্রস্তুতি নেন তিনি। সব মিলিয়ে কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

তবে কাজের কথার পাশাপাশি অনুরাগীদের নজর এখন তার ব্যক্তিগত জীবনের দিকেই। ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে মিমিও সলজ্জ হাসি হেসে বলেন, ‘আমিও শুনছি আমার বিয়ে!’

কেমন পাত্র পছন্দ? নায়িকার সোজা উত্তর, ভালো মানুষ হতে হবে, তার ভালো বন্ধু ও ফান লাভিং হবে। অবশ্যই তার মতো ঘুরে বেড়াতে ও বাচ্চাদের ভালোবাসবে। তবে বিয়ের দিনক্ষণ নিয়ে মুখ খুলতে নারাজ তিনি।

বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে হাস্যোজ্জ্বল হয়ে তিনি বলেন, ‘সবার বিয়ে খেতে আমার ভালোই লাগে। যখন আমার বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’

সব মিলিয়ে, ছবি মুক্তি ও উৎসবের আবহে মিমির বিয়ের গুঞ্জনে এখন বুঁদ তার ভক্তরা। সূত্র: আনন্দবাজার

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন