ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দর্শকের মাঝে হইচই ফেলেছেন আরিফিন শুভ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

দর্শকের মাঝে হইচই ফেলেছেন আরিফিন শুভ

দর্শকের মাঝে হইচই ফেলেছেন আরিফিন শুভ

দর্শকের মাঝে হইচই ফেলেছেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ভারতীয় প্রজেক্টে কাজ করলেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’–তে দেখা যাবে এই নায়ককে। সদ্যই প্রকাশ হয়েছে সিরিজটির ফার্স্ট লুক ও টিজার, যা ইতোমধ্যে হইচই ফেলেছে দর্শকের মাঝে।

জানা গেছে, ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হয়েছেন আরিফিন শুভ। আর সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

কয়েক সেকেন্ডের টিজারেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন। আরও একটি দৃশ্যে ধরা দিয়েছেন সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ যেন ফুটে উঠেছে।

বলে রাখা ভালো, ভারতের অসংখ্য ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে সনি লিভ দর্শকের কাছে বিশেষ জায়গা তৈরি করেছে মানসম্মত কনটেন্ট দিয়ে। যদিও কিছুদিন বাংলাদেশেও প্ল্যাটফর্মটি কার্যক্রম চালু করেছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। ফলে এরপর থেকে বাংলাদেশি শিল্পীদের জন্য সনি লিভে কাজ করার সুযোগ ছিল না। তবে এবার সেই সীমা ভেঙে দিলেন আরিফিন শুভ। সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৌরসিনী।

এদিকে আগেই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করবেন নির্মাতা সৌমিক সেন। নায়ক আরিফিন শুভ অভিনয় করবেন, এটি শুনেই বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন