ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখলেও, দেশী ছেলেকে বিয়ে করবেন সেমন্তী সৌমি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ এএম

বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখলেও, দেশী ছেলেকে বিয়ে করবেন সেমন্তী সৌমি

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি এবার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন।

একসময় বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখলেও এখন মত পাল্টেছেন সৌমি। অভিনেত্রী বলেন, ‘বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।’

তিনি আরও জানান, আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করছেন। তবে শর্ত একটাই—দেশি ছেলে! ‘আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আর সবাই দাওয়াত খাবেন।’

শুধু ব্যক্তিগত জীবন নয়, রেস্টুরেন্টে ছবি তোলার অভিজ্ঞতাও শেয়ার করেছেন সৌমি। তার ভাষায়, ‘বড় বড় রেস্টুরেন্টে ফটোগ্রাফার থাকে। তবে ওয়েটারদেরও অসাধারণ দক্ষতা আছে। আমার অনেক সুন্দর ছবি তারাই তুলে দেয়। লাইট ঠিক করে, দাঁড়িয়ে ছবি তোলে।’

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন