ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেষ হলো বিশ্ব ইন্টারনেট অব থিংস এক্সপো-২০২৫

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

শেষ হলো বিশ্ব ইন্টারনেট অব থিংস এক্সপো-২০২৫

চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে সফলভাবে শেষ হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইন্টারনেট অব থিংস এক্সপো-২০২৫। রোববার শেষ হওয়া এবারের প্রদর্শনীতে দেখা গেছে শিল্প ও প্রযুক্তিতে নতুন উদ্ভাবনী দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।

‘বুদ্ধিমান সেন্সিং, নেটওয়ার্ক যোগাযোগ ও শিল্প ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এবারের এক্সপোতে অংশ নিয়েছিল ১৫টি দেশ ও অঞ্চলের প্রায় ৪০০ প্রতিষ্ঠান। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি এবং সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা। 

প্রদর্শনীর বিভিন্ন সেশনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা অংশ নেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইটভিত্তিক আইওটি প্রযুক্তি নিয়ে আলোচনা করেন তারা। 

২০১৬ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই এক্সপো। এটি এখন বিশ্বের অন্যতম বড় ও প্রভাবশালী আইওটি প্রদর্শনী। গত ৯ বছরে এতে অংশ নিয়েছেন পাঁচ হাজারেরও বেশি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা।

এ পর্যন্ত এক্সপোর মাধ্যমে ৩০০টিরও বেশি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার মোট মূল্য প্রায় ১৫ হাজার কোটি ইউয়ান।

সূত্র: সিএমজি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন