ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘সুচের মতো প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম চীনা যুদ্ধবিমান জে-২০’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম

‘সুচের মতো প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম চীনা যুদ্ধবিমান জে-২০’

চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০ সহজেই শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে জানিয়েছেন এর অন্যতম এক প্রধান নকশাবিদ। সম্প্রতি জে-২০ সংশ্লিষ্ট কোনও বিশেষজ্ঞ এবারই প্রথম এ তথ্য জনসম্মুক্ষে আনলেন।

ছেংতু এয়ারক্রাফ্ট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডেপুটি চিফ ডিজাইনার কং ফেং চিলিন প্রদেশের রাজধানী ছাংছুনে পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের অ্যাভিয়েশন ওপেন-হাউজ কার্যক্রমে বলেন, জে-২০–এর রাডার সিগনেচার অত্যন্ত কম, ইনফ্রারেড বৈশিষ্ট্যও উন্নত। ফলে এটি সূচের মতো সহজেই প্রতিপক্ষের প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেদ করতে পারে।

তিনি জানান, জে-২০ শুধু অদৃশ্য ক্ষমতায় নয়, বরং বহুমুখী যুদ্ধ দক্ষতায়ও অনন্য। এর দূরপাল্লার সক্ষমতা, উন্নত অ্যাকটিভ ফেজড অ্যারে রাডার ও আধুনিক সেন্সর সিস্টেম একে চতুর্থ প্রজন্মের যেকোনও বিমানের তুলনায় অনেক এগিয়ে রেখেছে। এ ছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও স্মার্ট স্ট্রাইক ম্যানেজমেন্ট সিস্টেমও একে কার্যকর করে তুলেছে।

কং আরও বলেন, জে-২০ একা যেমন যুদ্ধ চালাতে পারে, তেমনি আগাম সতর্কীকরণ বিমান ও ড্রোনের সঙ্গে যৌথভাবে একটি সমন্বিত যুদ্ধব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।

‘মাইটি ড্রাগন’ কোডনামে পরিচিত জে-২০ প্রথম জনসমক্ষে আসে ২০১৬ সালে। বর্তমানে এর তিনটি সংস্করণ চালু রয়েছে। সেগুলো হলো-বেসলাইন মডেল, উন্নত ইঞ্জিনযুক্ত এক আসনের জে-২০এ এবং দুই আসনের জে-২০এস। এ তিনটিই সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক মহড়ায় উড্ডয়ন প্রদর্শনীতে অংশ নেয়।

সূত্র: সিএমজি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন