ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্রান্সের স্বীকৃতিকে ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত বললেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

ফ্রান্সের স্বীকৃতিকে ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত বললেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ফরাসি পদক্ষেপকে ‘ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবু-হাসিরা।

সেইসঙ্গে অন্যান্য দেশগুলোকেও একই পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আবু-হাসিরা জানান, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, এই সিদ্ধান্ত ‘শান্তি প্রতিষ্ঠা ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে’ সমর্থন করে।

তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অগ্রণী ভূমিকার প্রশংসা করেন, যিনি সৌদি আরবের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অন্যান্য দেশকেও এমন সাহসী উদ্যোগে যোগ দিতে উৎসাহিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশ এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদেরকে দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষায় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দখলদারিত্বের অবসানে আলোচনার জন্যও আহ্বান জানানো হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন