ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতিসংঘে চলছে আলোচনা, গাজায় আগ্রাসন বৃদ্ধি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

জাতিসংঘে চলছে আলোচনা, গাজায় আগ্রাসন বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সম্মেলন ঘিরে যখন গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের নানা আলোচনা-তৎপরতা চলছে, উপত্যকাটিতে তখন আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল।

তেলআবিবের হামলায় বুধবার (২৪ সেপ্টেম্বর) একদিনে প্রাণহানির শিকার আরও ৮৫ ফিলিস্তিনি। অঞ্চলটিতে নির্বিচারে চলছে বোমা হামলা আর গুলিবর্ষণ।

একদিকে জাতিসংঘ বলছে, হামলার পরিধি বাড়ায় মাথা গোঁজার আশ্রয়ই মিলছে না বাস্তুচ্যুতদের। অন্যদিকে ইসরায়েলি সেনাপ্রধানের সাফাই, হামাসের আস্তানা লক্ষ্য করেই চলছে অভিযান। তবে নিরাপত্তার জন্য দক্ষিণে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে সাধারণ বাসিন্দাদের বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

উল্লেখ্য, সবশেষ পাওয়া খবর অনুযায়ী চারিদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে শহরের ভেতরে ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে তিনটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ডিভিশন। চলছে সামরিক অভিযান গিডিয়নস চ্যারিয়ট। গাজা সিটি দখলের এই নতুন মিশনে সেনাবাহিনীর আরও একটি ডিভিশন মোতায়েন করার কথা রয়েছে আইডিএফ’র। সামরিক অনুমান অনুসারে, ৬ লাখেরও বেশি বাসিন্দা ইতোমধ্যেই গাজা শহর ছেড়ে চলে গেছেন। যদিও গত দুই বছর ধরে চলা আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে ৬৫ হাজারের মত মানুষ।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন