ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজায় স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনা নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

গাজায় স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল হামলার মধ্যে হামাসের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, বুধবার হামাস যোদ্ধাদের লক্ষ্যভেদী (স্নাইপার) হামলায় ওই ইসরায়েলি সেনা নিহত হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহত সেনার নাম চালাচেউ শিমন ডামালাশ। ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট ছিল ২১ বছর বয়সী এই তরুণ।

ইসরায়েলের বিরশেবায় ছিল তার বাড়ি। আইডিএফ জানিয়েছে, গাজায় একটি সেনা শিবিরের গার্ড পোস্টে দায়িত্ব পালনকালে স্নাইপারের গুলিতে নিহত হন ডামালাশ।

একই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এলাতে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন