ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তালিকার প্রথম স্থানে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় ঢাকা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম

তালিকার প্রথম স্থানে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় ঢাকা

তালিকার প্রথম স্থানে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় ঢাকা

তালিকার প্রথম স্থানে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় ঢাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : বেশ কয়েকদিন ধরে কমছে না রাজধানী ঢাকার বায়ুদূষণ। প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে জনবহুল এই শহরের বাতাস। আইকিউএয়ারের মান অনুসারে আজও শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৯ মিনিটে ওয়েবসাইটটিতে দেখা গেছে, ১৪৪ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এ সময় একই মানের বাতাস নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৪৫)।

তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৩৫)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী টাশকেন্ট (১৩০) এবং উগান্ডার রাজধানী কামপালা (১২৭)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন