ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সব উদ্যোগ ফিলিস্তিনি জনগণের কোনো উপকারে আসে না: ইতালির প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পিএম

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সব উদ্যোগ ফিলিস্তিনি জনগণের কোনো উপকারে আসে না: ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আবারও গাজায় সহায়তা পাঠানোর প্রচেষ্টার সমালোচনা করেছেন। এদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর থেকে ২২ জন ইতালীয় নাগরিক আটককে আটক করেছে ইসরায়েল।

ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা কেবো যাতে তারা দ্রুত ইতালিতে ফিরতে পারে। তবে আমি এখনও বিশ্বাস করি, এসব উদ্যোগ ফিলিস্তিনি জনগণের কোনো উপকারে আসে না।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি সংসদে জানিয়েছেন, আটককৃত ২২ জন ইতালীয় নাগরিক সুস্থ আছেন। তিনি বলেন, আমি স্বস্তি পাচ্ছি যে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিয়ম মেনে চলা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো সহিংসতা বা জটিলতা ঘটেনি।

তাছাড়া নৌবহর আটকের ঘটনায় ইতালিতে বিক্ষোভ শুরু হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন