ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে ইনশাআল্লাহ: পাক প্রতিরক্ষামন্ত্রীর কড়া বার্তা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম

যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে ইনশাআল্লাহ: পাক প্রতিরক্ষামন্ত্রীর কড়া বার্তা

যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে ইনশাআল্লাহ: পাক প্রতিরক্ষামন্ত্রীর কড়া বার্তা

যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে ইনশাআল্লাহ: পাক প্রতিরক্ষামন্ত্রীর কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ে ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের বক্তব্যের কড়া প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রতিরক্ষমন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারত যদি আবারও যুদ্ধ চাপিয়ে দেয়, তবে তাদের যেসব যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, সেগুলোর ধ্বংসস্তূপের নিচেই তাদের কবর দেয়া হবে ইনশাআল্লাহ। 

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার (৫ অক্টোবর) ভোরে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে খাজা আসিফ ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্ত্যবকে হারানো বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, শীর্ষ মহলের চাপেই তারা এ ধরনের মন্তব্য করছেন বলে ইঙ্গিত দেয়।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ৬-০ ব্যবধানে পরাজয়ের পরও, যদি তারা আবার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের স্কোর আরও ভালো হবে। তিনি বলেন, সেই পরাজয়ের পর ভারতের জনমত এখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলে গেছে। নেতাদের কথায় সেটিই প্রতিফলিত হয়েছে।

খাজা আসিফ আরও বলেন, ‘পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার, ভারত ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে। আল্লাহু আকবর।’

এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রও ভারতের নিরাপত্তা মহলের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানান। দেশটির সশস্ত্রবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) ভারতের নেতাদের সতর্ক করে জানায়, ঊর্ধ্বতন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের উসকানিমূলক ও উগ্রবাদী মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরির ঝুঁকি তৈরি করতে পারে এবং এর ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে।

একদিন আগে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেন, দেশটি যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে। পাকিস্তানের ইতিহাস-ভূগোল বদলে দেয়ার হুমকি ভারতের!
শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে তিনি বলেন, আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখব না… এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।

এর আগে বৃহস্পতিবার গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন, ‘পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন