ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১২ পিএম

যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের আলাবামাতে বন্দুকধারীদের গোলাগুলিতে নিহত হয়েছে কমপক্ষে দুইজন। এছাড়াও আহত হয়েছে আরও ১২ জন।

স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) রাতে হয় এই ঘটনা। পুলিশের তথ্য অনুযায়ী, রাজ্যটির রাজধানী মন্টেগোমারির জনবহুল এলাকার রাস্তায় ভিড়ের মধ্যেই বন্ধুক যুদ্ধ শুরু হয় দুটি পক্ষের মধ্যে। অতর্কিত পাল্টাপাল্টি গোলাগুলিতে হতাহত হয় পথচারীরা।

আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে, এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সংঘাতের কারণ ও অপরাধীদের খুঁজে বের করতে চলছে অভিযান ও তদন্ত।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন