ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হামাস-ইসরায়েল চুক্তিকে স্বাগত জানালো ভারত, নেতানিয়াহুর প্রশংসায় পঞ্চমুখ মোদি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম

হামাস-ইসরায়েল চুক্তিকে স্বাগত জানালো ভারত, নেতানিয়াহুর প্রশংসায় পঞ্চমুখ মোদি

গাজায় যুদ্ধবিরতি সর্বশেষ প্রস্তাবের প্রাথমিক ধাপে ইসরায়েল ও হামাসের সম্মত হওয়াকে স্বাগত জানিয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই পরিকল্পনা ঠিকমতো কার্যকর হলে গাজায় আটক ব্যক্তিদের মুক্তি এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।

তেল আবিবের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রস্তাবে সম্মত হওয়া ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় স্থায়ী শান্তির পথ তৈরি করবে।

নেতানিয়াহু ও ট্রাম্পের তরফ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয়। 
চুক্তির প্রথম ধাপে হামাস জীবিত ও মৃত মিলিয়ে ৪৭ জন বন্দিকে মুক্তি দেবে, এর বিনিময়ে হামাসের প্রস্তাবিত তালিকা অনুযায়ী কিছু ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েল।

ট্রাম্প ও নেতানিয়াহুকে ট্যাগ করে এক অনলাইন পোস্টে মোদি বলেছেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপের চুক্তিকে স্বাগত জানাই। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্বেরও প্রতিফলন। আমরা আশা করি, বন্দিদের মুক্তি ও গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে কিছুটা স্বস্তি নেমে আসবে এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।

চুক্তি অনুযায়ী, হামাস খুব শিগগিরই সব বন্দিকে মুক্তি দেবে এবং ইসরায়েল একটি নির্ধারিত সীমার বাইরে সেনা প্রত্যাহার করবে। এই সিদ্ধান্তকে আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের জন্য ‘এক মহান দিন’ বলে অভিহিত করেন ট্রাম্প।

নেতানিয়াহুর ভাষায়, এটি ইসরায়েলের জন্য ‘কূটনৈতিক সাফল্য’ এবং ‘জাতীয় ও নৈতিক বিজয়’।

তিনি বলেন, শুরু থেকেই আমি বলেছিলাম, সব বন্দি ঘরে ফেরার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। দৃঢ় অবস্থান, শক্তিশালী সামরিক পদক্ষেপ এবং আমাদের মহান মিত্র প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টায় আমরা এই গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় হামাস। এর প্রতিক্রিয়ায় দিয়ে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন পরিণত হয় গাজা যুদ্ধে, যা দুই বছর ধরে চলছে।

তথ্যসূত্র: এনডিটিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন