ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জার্মানি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পিএম

গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জার্মানি

ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাসের) যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জার্মানি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্‌জ জানিয়েছেন, গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে তার দেশ ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) প্রদান করবে।

মের্‌জ এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করবো।’

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সূত্র: আল জাজিরা।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন