ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইতালির পার্লামেন্টে নতুন বিল: প্রকাশ্যে বোরকা-নিকাব নিষিদ্ধের প্রস্তাব

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম

ইতালির পার্লামেন্টে নতুন বিল: প্রকাশ্যে বোরকা-নিকাব নিষিদ্ধের প্রস্তাব

ইতালির শাসক দল ‘ব্রাদার্স অব ইতালি’ মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে বোরকা ও নিকাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল প্রণয়নের পরিকল্পনা ঘোষণা করেছে, যা তারা ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ প্রতিরোধের পদক্ষেপ হিসেবে পার্লামেন্টে উল্লেখ করেছে।

দেশটির সংসদ সদস্য আন্দ্রেয়া ডেলমাস্ত্রো ফেসবুকে লিখেছেন, ‘ধর্মীয় স্বাধীনতা পবিত্র একটি ধারণা। প্রত্যেকটি ধর্মের ওপর শ্রদ্ধা জানাচ্ছি। তবে, এটি আমাদের সংবিধান এবং ইতালির রাষ্ট্রীয় নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে প্রয়োগ করতে হবে।’

নিষেধাজ্ঞার আওতায় বোরকা ও নিকাব পরিধান করা যাবে না এমন জনসমাগম স্থানগুলো হলো—দোকান, স্কুল ও অফিস। নিয়ম ভঙ্গ করলে ৩০০ ইউরো থেকে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে বলে বিলে প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী দলের ‘বিচ্ছিন্নতাবাদ’ প্রতিরোধে নেয়া আরও বিস্তৃত বিলের অংশ।

ব্রাদার্স অব ইতালির অভিবাসন বিষয়ক প্রধান সারা কেলানি সংবাদ সম্মেলনে বলেন, ‘বিলটি মূলত মসজিদের তহবিল নিয়ন্ত্রণ এবং বোরকা-নিকাব নিষিদ্ধ করার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’

সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন