ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লেবাননে ইসরায়েলের বিমান হামলা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম

লেবাননে ইসরায়েলের বিমান হামলা

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। বোমার আঘাতে নিহত হয়েছে কমপক্ষে একজন। আহত আরও দুইজন।

হিজবুল্লাহ পরিচালিত আল মানার টিভিতে দেখানো হয় বিস্ফোরণের ফুটেজ। দক্ষিণাঞ্চলীয় সিডনের আল নাজারিয়া এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

তেলআবিবের দাবি, হিজবুল্লাহর আস্তানা টার্গেট করে অভিযান চালানো হয়েছে। অভিযোগ রয়েছে, লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি আবারও নিজেদের সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি নিচ্ছিলো। আর সে লক্ষ্যেই জড়ো করছিলো প্রয়োজনীয় সরঞ্জাম।

যদিও হিজবুল্লাহর দাবি, বুলডোজার ও এক্সক্যাভেটর বিক্রির একটি প্রদর্শনী চলছিলো সেখানে। বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনে। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সংলগ্ন সড়কটিও। লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে গত নভেম্বরে হিজবুল্লাহর সাথে চুক্তির পরও বহুবার শর্তভঙ্গ করেছে তেলআবিব।

সূত্র: আল জাজিরা।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন