ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইউক্রেনের একাধিক জ্বালানি স্থাপনায় হামলা রাশিয়ার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম

ইউক্রেনের একাধিক জ্বালানি স্থাপনায় হামলা রাশিয়ার

রাশিয়ার ভয়াবহ হামলায় অন্ধকারে ডুবে আছে ইউক্রেনের কয়েক লাখ বসতবাড়ি ও স্থাপনা। শুক্রবার (১০ অক্টোবর) দেশটির একাধিক জ্বালানি স্থাপনায় আক্রমণ করে মস্কো।

এ সময় রাজধানী কিয়েভসহ ৯টি অঞ্চলের ১০ লাখের বেশি পরিবার হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এছাড়াও দেখা দেয় পানির সংকট। অচল হয়ে পড়ে পরিবহন সেবা। রুশ হামলায় একজনের মৃত্যুও হয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। আহত হয়েছে শিশুসহ কমপক্ষে ২০ জন। শুক্রবারের বোমাবর্ষণ ইউক্রেনে রাশিয়ার চালানো সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি বলে দাবি কিয়েভের।

দেশটি বেসরকারি জ্বালানি সংস্থা (ডিটিইকে) জানিয়েছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো। বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরুদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ ব্যবহারকারী ফিরে পেয়েছে বিদ্যুৎ সংযোগ।

সূত্র: রয়টার্স।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন