ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজার ৪৭ শতাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:২১ পিএম

গাজার ৪৭ শতাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল

গাজার প্রায় ৪৭ শতাংশ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর ঘরে ফিরতে শুরু করেছে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শহরের লাখ লাখ বাসিন্দা।

আজ শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আলজাজিরা।

অপরদিকে, আগামী সোমবারই সব জিম্মি মুক্তি পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসাথে, মিসরে হামাস-ইসরায়েল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, গাজায় কোনো ধরনের বিদেশি অভিভাবকত্ব মেনে নেয়া হবেনা বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ এবং দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপি।

অন্যদিকে, গাজায় দ্রুতই প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হবে বলে জানিয়েছে জাতিসংঘের সাথে সংশ্লিষ্ট বেশকিছু সংস্থা। তাদের দাবি, অনুমতি পেলে প্রায় ৬ হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে প্রস্তুত রয়েছে।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন