ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজার জন্য আরও ১১ মিলিয়ন ডলার বরাদ্দ জাতিসংঘের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:২৬ এএম

গাজার জন্য আরও ১১ মিলিয়ন ডলার বরাদ্দ জাতিসংঘের

জাতিসংঘের জরুরি ত্রাণ তহবিলের প্রধান টম ফ্লেচার গাজায় শীত আসার আগে সাহায্য বাড়াতে অতিরিক্ত ১১ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন।

এক্স (পূর্বেটুইটার)-এ একটি পোস্টে জাতিসংঘের ত্রাণ প্রধান জানিয়েছেন, এই অতিরিক্ত ১১ মিলিয়ন ডলার যোগ করে তাঁর সংস্থা কর্তৃক গাজার জন্য মোট বরাদ্দ ২০ মিলিয়ন ডলারে পৌঁছালো। এই অর্থব্যবহার করা হবে খাবার, জল, আশ্রয় এবং স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করতে, এবং প্রয়োজনীয় পরিকাঠামো সচল রাখতে। তিনি লিখেছেন, গাজায় যুদ্ধবিরতি আসন্ন শীতের আগে সাহায্য বাড়াতে একটি গুরুত্বপূর্ণসুযোগ এনে দিয়েছে।

এর আগে ফ্লেচার অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে বলেছিলেন, গাজায় সাহায্য পৌঁছানো নিশ্চিত করতে তহবিল এবং প্রবেশাধিকারের এখনও প্রয়োজন, পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখাও জরুরি। জাতিসংঘের জরুরি ত্রাণ তহবিল রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলোর স্বেচ্ছামূলক অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। এটি জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন