ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাণিজ্যে অচলাবস্থার জন্য চীনকেই দায়ী করলেন ট্রাম্প

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম

বাণিজ্যে অচলাবস্থার জন্য চীনকেই দায়ী করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা পণ্যের ওপর তার প্রস্তাবিত ১০০ শতাংশ শুল্ক দীর্ঘমেয়াদে টেকসই নয়। তবে তিনি দাবি করেছেন, বাণিজ্য আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী চীন নিজেই। বেইজিং সম্প্রতি বিরল খনিজ রফতানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি টেকসই নয়, কিন্তু সংখ্যাটা এটাই। তারা আমাকে এটি করতে বাধ্য করেছে।

গত সপ্তাহে ট্রাম্প চীনের যুক্তরাষ্ট্রমুখী রফতানি পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। পাশাপাশি তিনি আগামী ১ নভেম্বর থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার রফতানির ওপর নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেন। যা বর্তমান শুল্ক-ছাড়ের সময়সীমা শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে।

চীনের পক্ষ থেকে বিরল খনিজ উপাদান রফতানিতে হঠাৎ কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিক্রিয়াতেই এই নতুন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। প্রযুক্তি পণ্যের উৎপাদনে অত্যাবশ্যক এই উপাদানগুলোর বাজারে চীনের একাধিপত্য রয়েছে।

ট্রাম্প আরও নিশ্চিত করেছেন যে, তিনি দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে এই বৈঠক অনিশ্চিত বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

ট্রাম্প বলেন, আমার মনে হয়, চীনের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের একটি ন্যায্য চুক্তি দরকার, চুক্তিটা অবশ্যই ন্যায্য হতে হবে।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন