ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কানাডায় নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা প্রধানমন্ত্রীর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম

কানাডায় নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা প্রধানমন্ত্রীর

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডায় প্রবেশ করেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হবে।

এক সাক্ষাৎকারে কারনি বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সেই সিদ্ধান্তকে সমর্থন করেন, যেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল।

রবিবার ব্লুমবার্গের জনপ্রিয় অনুষ্ঠান The Mishal Husain Show-তে উপস্থাপক মিশাল হুসেইনের সরাসরি প্রশ্নের জবাবে কারনি স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, আমি নেতানিয়াহুকে গ্রেপ্তার করব।”

এ সময় তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বাধা সৃষ্টি করছে। ফিলিস্তিন বিষয়ে কানাডার অবস্থান ব্যাখ্যা করে কারনি বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো—একটি স্বাধীন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র, যা ইসরায়েলের পাশেই শান্তিপূর্ণভাবে বসবাস করবে।” সূত্র: দ্যা জেরুজালেম পোস্ট

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন