ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন সৌদি যুবরাজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০১:১৬ এএম

ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী মাসে ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটনে পৌঁছবেন এবং তার পরদিন ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।

ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই এই সফরের খবরটি প্রকাশ হলো।

সৌদি আরব, যা ইসলামের পবিত্র ভূমি ও বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ, এই যুদ্ধবিরতিকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছিল।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে, নিরাপত্তা ও জ্বালানি নিশ্চয়তার বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছিল।

তবে যুদ্ধ শুরু হওয়ার পর রিয়াদ সেই প্রক্রিয়াটি থামিয়ে দেয় এবং জোর দিয়ে বলে যে ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন