ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ৫০০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে ভেনেজুয়েলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৮ পিএম

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ৫০০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভেনেজুয়েলা।দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, তার দেশের হাতে রয়েছে পাঁচ হাজার রুশ তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে মোতায়েন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন ভেনেজোলানা দে তেলেভিসিওন-এ সম্প্রচারিত এক সামরিক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মাদুরো বলেন, বিশ্বের যেকোনো সামরিক বাহিনী ইগলা-এস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে জানে। ভেনেজুয়েলার হাতে এর সংখ্যা পাঁচ হাজারের কম নয়।

রুশ নির্মিত ইগলা-এস ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প-পাল্লার ও নিচু উচ্চতায় আঘাত হানতে সক্ষম একটি প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের স্টিংগার ক্ষেপণাস্ত্রের সমতুল্য। এগুলো ক্রুজ মিসাইল, ড্রোন, হেলিকপ্টার ও নিচুতে উড়ন্ত যুদ্ধবিমান ভূপাতিত করতে পারে। মাদুরো জানান, এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই হালকা যে একজন সৈনিক একাই বহন করতে পারেন। আমরা এগুলো মোতায়েন করেছি দেশের শেষ পাহাড়, শেষ শহর ও শেষ গ্রাম পর্যন্ত।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ৪ হাজার ৫০০ মেরিন ও নৌসেনা সদস্যকে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছে। ওয়াশিংটন বলছে, এটি মূলত মাদক চোরাচালান প্রতিরোধ ও সামরিক শক্তি প্রদর্শনের অংশ। তবে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ক্যারিবীয় উপকূলে বেশ কয়েকটি নৌকায় প্রাণঘাতী হামলা চালিয়েছে, যেগুলোকে তারা ‘নার্কো-বোট’ বা মাদকবাহী নৌকা বলে দাবি করেছে।তবে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের সদস্যরাই এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন