ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র: রুবিও

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১৩ এএম

পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক সম্প্রসারণ করতে চায়। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই সম্পৃক্ততা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর বন্ধুত্বের বিকল্প বা প্রতিদ্বন্দ্বিতা নয়।

রোববার পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের বিষয়টি নিয়ে ভারত কি কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা আনুষ্ঠানিকভাবে তা করেনি। অবশ্যই, ঐতিহাসিক কারণে কিছু উদ্বেগ তাদের থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র একাধিক অংশীদারের সঙ্গে কাজ করতে চায়।”

রুবিও বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের একটি বাস্তব সুযোগ দেখছি। এটি ওয়াশিংটনের বৃহত্তর নীতির অংশ, যেখানে আমাদের সাধারণ স্বার্থ মিলে যায়।”

তিনি আরো জানান, পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কোনোভাবেই দুর্বল করবে না। বরং, ভারতের সঙ্গে সম্পর্ককে তিনি “গভীর, ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ” বলে অভিহিত করেন।

ভারত-পাকিস্তান সংঘাতের সম্ভাবনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ইসলামাবাদ প্রশংসা করলেও রুবিও বলেন, “এই সম্পর্কের নতুন ধারা শুরু হয়েছিল সংঘাতের আগেই। আমরা পাকিস্তানের সঙ্গে একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব পুনর্গঠনে আগ্রহী ছিলাম। উভয় পক্ষের মধ্যে সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে। এখন আমরা নিরাপত্তা ইস্যুর বাইরেও সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী।”

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন