ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প, সাড়া নেই উত্তর কোরিয়ার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম

কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প, সাড়া নেই উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আবারও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। তবে এখন পর্যন্ত পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

দক্ষিণ কোরিয়া সফরের আগে ট্রাম্প কিমের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ কয়েকবার পাঠিয়েছেন বলে ওয়াশিংটন ও সিউলের কর্মকর্তারা জানিয়েছেন। তবে দুই দেশেরই কর্মকর্তারা বলেছেন, এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি বা বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়নি। ট্রাম্প যুক্তরাষ্ট্র ত্যাগের আগেই উত্তর কোরিয়া দাবি করে যে তারা একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে।

এশিয়া সফরকালে ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে তিনি কিমের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত—যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন। তিনি বলেন, আমার তার (কিমের) সঙ্গে ভালো সম্পর্ক ছিল। যদি সে চায়, আমি তার সঙ্গে দেখা করতে আগ্রহী। আমরা কোনো আনুষ্ঠানিক বার্তা পাঠাইনি, তবে সে জানে আমি সেখানে যাচ্ছি। দেখা করতে চাইলে আমি প্রস্তুত।

কিমকে আলোচনায় আনতে কী ব্যবহার করবেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞা—এটাই সবচেয়ে বড় অস্ত্র। ২০১৮ ও ২০১৯ সালে ট্রাম্প ও কিমের মধ্যে তিন দফা বৈঠক হয়, তবে পরমাণু কর্মসূচি নিয়ে মতবিরোধে আলোচনা ভেঙে যায়। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দেশটি এখনো কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

গত মাসে কিম ইঙ্গিত দিয়েছিলেন, যদি যুক্তরাষ্ট্র তাদের পরমাণু কর্মসূচি ত্যাগের দাবি থেকে সরে আসে, তাহলে তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে আগ্রহী। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র আমাদের নিরস্ত্রীকরণের অযৌক্তিক দাবি বাদ দিয়ে বাস্তবতাকে মেনে নেয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হয়, তাহলে বৈঠকে না বসার কোনো কারণ নেই।

তবে এখন পর্যন্ত কোনো বৈঠকের প্রস্তুতির লক্ষণ দেখা যায়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা দক্ষিণ ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ডিমিলিটারাইজড জোন সফরের বিষয়টি বিবেচনা করেছিলেন, কিন্তু তা চূড়ান্ত হয়নি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং, যিনি জুনে দায়িত্ব গ্রহণ করেছেন, উত্তরের সঙ্গে সম্পর্ক সহজ করার চেষ্টা করছেন। তিনি প্রস্তাব দিয়েছেন, ট্রাম্প তার সফরকালে কিমের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে পারেন। দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং জানিয়েছেন, পিয়ংইয়ং মঙ্গলবার বা বুধবার ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন