ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিতর্কিত নির্বাচনের পর এবার আরো এক দেশে রক্তক্ষয়ী বিক্ষোভ, ইন্টারনেট বন্ধ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:১৬ এএম

বিতর্কিত নির্বাচনের পর এবার আরো এক দেশে রক্তক্ষয়ী বিক্ষোভ, ইন্টারনেট বন্ধ

তানজানিয়ায় সাধারণ নির্বাচন ঘিরে টানা তিন দিনের বিক্ষোভে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রধান বিরোধী দল চাদেমা দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। অন্যদিকে কূটনৈতিক সূত্র বিবিসিকে জানিয়েছে, বিশ্বাসযোগ্যভাবে অন্তত ৫০০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন হয়ে পড়েছে। সরকার সহিংসতার মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে এবং রাতের কারফিউ বাড়িয়েছে। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, নির্বাচনটি অন্যায্য ও অনিয়মপূর্ণ, বিরোধী নেতাদের গ্রেপ্তার ও বহিষ্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় দমননীতি জারি রাখা হয়েছে।

জাতিসংঘ ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ তানজানিয়ার সরকারকে সংযম প্রদর্শন ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, উপকূলীয় শহর দার এস সালাম ও সীমান্তবর্তী এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। শনিবার সরকারি ফলাফল প্রকাশের কথা রয়েছে, যেখানে বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের দল চামা চা মাপিন্দুজি (CCM)-এর জয়ের সম্ভাবনা প্রবল।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন