ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে অন্তত ১৪০ জনের মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে অন্তত ১৪০ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে অন্তত ১৪০ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে অন্তত ১৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্সে ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে অন্তত ১৪০ জনের মৃত্যু ও ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছেন। 

দেশটির কেন্দ্রীয় অঞ্চল সেবু দ্বীপে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অঞ্চলটিতে ৭১ জনের মৃত্যুর পাশাপাশি ১২৭ জন নিখোঁজ এবং ৮২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

সেবু প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, জাতীয় দুর্যোগ দপ্তরের হিসাবের বাইরে আরো ২৮ জনের মৃত্যুর খবর তাদের কাছে রয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার প্রেসিডেন্ট মার্কোস বলেন, প্রায় ১০ থেকে ১২টি অঞ্চল এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বিস্তৃত প্রভাবের কারণে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবেই ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, সরকারের সিদ্ধান্ত শুধু কালমেগির ক্ষয়ক্ষতির জন্য নয়, বরং সপ্তাহান্তে আসন্ন আরেকটি ঝড় ‘উয়ান’-এর আগাম প্রস্তুতির অংশ হিসেবেও নেওয়া হয়েছে।

ফিলিপিন্সে কোনো এলাকা বা পুরো দেশে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণার মানে হলো, বড় ধরনের প্রাণহানি, সম্পদের ক্ষতি ও জীবনযাত্রার বিপর্যয়।

এতে সরকার জরুরি তহবিল ব্যবহারের ক্ষমতা পায় এবং ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী দ্রুত বিতরণে প্রশাসনিক বাধা কমে যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন