ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণে নিহত ১২

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণে নিহত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। রাজধানীর জি-১১ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ডনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

ইসলামাবাদ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে বিস্ফোরণের ধরণ এখনো নিশ্চিত করা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে নিরাপত্তা ব্যারিকেডের পেছনে একটি পোড়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উঠতে দেখা গেছে।

বিস্ফোরণের পর আইনজীবী রুস্তম মালিক এএফপিকে বলেন, যখন আমি আমার গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করলাম … তখন আমি গেটে একটি জোরে শব্দ শুনতে পেলাম। বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন পালিয়ে যায়। সেখানে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুস্তম মালিক বলেন, এটি সম্পূর্ণ বিশৃঙ্খলা ছিল, আইনজীবী এবং আশপাশের লোকজন কমপ্লেক্সের ভেতরে দৌড়াচ্ছিল। আমি গেটে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছিল।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন