ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রাজিলে জাতিসংঘের পরিবেশ সম্মেলনে অগ্নিকাণ্ড, হাসপাতালে ১৩

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:০৯ এএম

ব্রাজিলে জাতিসংঘের পরিবেশ সম্মেলনে অগ্নিকাণ্ড, হাসপাতালে ১৩

ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০ তম বৈশ্বিক পরিবেশ সম্মেলনের (কপ৩০ সম্মেলন) ভেন্যুতে বিরাট অগ্নিকাণ্ড হয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৩ জন।

গতকাল বৃহস্পতিবার বেলেমে সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ব্লু জোন থেকে ঘটে আগুনের সূত্রপাত। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। যখন আগুন লেগেছিল, সে সময় সম্মেলনে বিভিন্ন দেশের এবং সংস্থার প্রতিনিধিরা জলবায়ু সংকট মোকাবিলা করার জন্য একটি চুক্তি তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১৭ নভেম্বর সোমবার থেকে শুরু হয়েছে কপ৩০ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে বেলেমে এসেছেন ২০০টি দেশের কয়েক হাজার মানুষ।

এক বিবৃতিতে কপ৩০ সম্মেলনের আয়োজক কমিটি বলেছে, “আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বেলেমে কপ৩০ সম্মেলন কেন্দ্রের ভেন্যুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রাজিলে দমকল বাহিনী এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা ত্বরিৎগতিতে ব্যবস্থা নিয়েছেন। ঘটনাস্থল থেকে নিরাপদে লোকজনকে সরানো হয়েছে এবং ৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে গিয়ে ১৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে। বেলেমের পুলিশ এবং ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, কী কারনে আগুন লেগেছে— তা এখনও অজানা। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন তারা। যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, সে সময় বেলেমের সম্মেলন কেন্দ্রে ‘মুতিরাও’ নামের একটি চুক্তির খসড়া তৈরির কাজ হচ্ছিল। এই চুক্তির মূল বিষয়বস্তু হলো জীবাশ্ম জ্বালানীর ওপর নির্ভরতা কমানো সংক্রান্ত একটি রোডম্যাপ তৈরি করা।

কিন্তু অগ্নিকাণ্ডের কারণে চুক্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পণ্ড হয়ে গেছে বলে জানা গেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন