ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ যাচাই করা হচ্ছে: ভারত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ যাচাই করা হচ্ছে: ভারত

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। আজ বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

তিনি বলেন, ছাত্র আন্দোলনকারীদের হত্যাকাণ্ডে ভূমিকার জন্য প্রথমে গত বছর ডিসেম্বর মাসে এবং মৃত্যুদণ্ডের পর চলতি মাসে যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ পাঠানো হয়েছে, তা ভারতের বিদ্যমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে পর্যালোচনা করা হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন