ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শীর্ষ কমান্ডার নিহতের ঘটনায় ইসরায়েলকে জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর নেতা কাসেমের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:৪২ এএম

শীর্ষ কমান্ডার নিহতের ঘটনায় ইসরায়েলকে জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর নেতা কাসেমের

হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথম আলী তাবতাবাই নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে জবাবি হামলার ইঙ্গিত দিয়েছেন সংগঠনটির নেতা নায়িম কাসেম। শুক্রবার এক টেলিভিশন ভাষণে তিনি হত্যাকাণ্ডটিকে “নির্লজ্জ আগ্রাসন ও নৃশংস অপরাধ” বলে আখ্যা দেন।

কাসেম বলেন, “হিজবুল্লাহর জবাব দেওয়ার অধিকার আছে, এবং কখন, কীভাবে জবাব দেওয়া হবে—তা আমরা নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ঠিক করব।” গত সপ্তাহে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো লক্ষ্যমাত্রাভিত্তিক হামলায় তাবতাবাই নিহত হন। তিনি হিজবুল্লাহর অন্যতম শীর্ষ সামরিক নেতা ছিলেন।

নায়িম কাসেম বলেন, ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনা রয়েছে, আবার নাও থাকতে পারে। তবে লেবাননকে সেনাবাহিনী ও জনগণকে কেন্দ্র করে ইসরায়েল মোকাবিলায় প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও আশা প্রকাশ করেন, আসন্ন পোপ লিও’র লেবানন সফর হয়তো অঞ্চলে শান্তি আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। হিজবুল্লাহর দাবি, তারা ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। তাবতাবাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর চার সহকারীর সঙ্গে বৈঠকে ছিলেন—এমন সময় হামলা চালানো হয় বলে কাসেম জানান।

এদিকে ইসরায়েলি সামরিক মুখপাত্র অভিখাই আদ্রেয়ি দাবি করেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র দমনে লেবাননের সেনাবাহিনীর পদক্ষেপ “অপর্যাপ্ত”। তাঁর ভাষায়, “হিজবুল্লাহ সেনাবাহিনীকে ব্যবহার করে গোপনে নিজেদের অস্ত্রভাণ্ডার ধরে রেখেছে।”

ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে এবং বৈরুতেও সময় সময়ে বিমান হামলা চলছে। তবে রাজধানীতে সাম্প্রতিক হামলার আগে বেশ কয়েক মাস কোনো আঘাত ছিল না।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন