ঢাকা   রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ফেসবুকের ৩ নতুন নির্দেশনা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

এবার ফেসবুকের ৩ নতুন নির্দেশনা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য

এবার ফেসবুকের ৩ নতুন নির্দেশনা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য

আন্তর্জাতিক ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীল কাজকে গুরুত্ব দিয়ে নতুন ৩ নির্দেশনা দিয়েছে জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুক। প্ল্যাটফর্মটি জানিয়েছে, ক্রিয়েটরদের কনটেন্ট অনলাইন কমিউনিটি ও ব্যবহারকারীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। এক আরও ত্বরান্বিত করতে ক্রিয়েটরদের তিন নির্দেশনা দিয়েছে ফেসবুক।

ক্রিয়েটরদের অভিবাদন জানিয়ে ফেসবুক বলছে, ‘আমরা চেয়ে আছি! বানাতে থাকুন, অনুপ্রাণিত করতে থাকুন মানুষকে — আপনার কাজ পরিবর্তন নিয়ে আসবে।’ পাশাপাশি ক্রিয়েটরদের ৩টি বিষয় মাথায় রাখতে বলেছে প্রতিষ্ঠানটি। কী সেগুলো?

১. সৃজনশীলতা ধরে রাখা: ফেসবুক জানিয়েছে, নিয়মিত ও ধারাবাহিক সৃজনশীলতা অডিয়েন্সকে অনুপ্রাণিত করে এবং কনটেন্টের প্রতি আস্থা বাড়ায়। তাই ক্রিয়েটরদের সৃজনশীল ধারা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

২. তথ্যবহুল ও প্রাসঙ্গিক কনটেন্ট : উদ্ভাবনী, তথ্যসমৃদ্ধ ও সময়োপযোগী কনটেন্ট ব্যবহারকারীদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে। তাই কনটেন্ট তৈরির ক্ষেত্রে মান ও প্রাসঙ্গিকতাকে সর্বাধিক গুরুত্ব দিতে বলা হয়েছে।

৩. ইতিবাচক প্রভাব : ক্রিয়েটরদের কনটেন্ট ইতোমধ্যে অনলাইন কমিউনিটিকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে। এই প্রভাব আরও বিস্তৃত করতে দায়িত্বশীল ও সামাজিকভাবে সহায়ক কনটেন্ট তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

প্ল্যাটফর্মটির দাবি, এই উদ্যোগ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন উদ্দীপনা যোগ করবে। নির্দেশনাগুলো মানসম্মত কনটেন্ট তৈরিতে সহায়তা করবে এবং একই সঙ্গে প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অভিজ্ঞতাও অারো উন্নত হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন