ঢাকা   রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চীনের সিচিয়াংয়ের তুষারে বিরল লাল শেয়াল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

চীনের সিচিয়াংয়ের তুষারে বিরল লাল শেয়াল

চীনের রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় শ্রেণির সুরক্ষিত প্রাণী লাল শেয়াল। এমন একটি শেয়ালের দুর্লভ দৃশ্য ধরা পড়েছে উত্তর–পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাংচি হুই প্রিফেকচারে।

বুধবার মুলেই কাজাখ স্বায়ত্তশাসিত কাউন্টিতে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বরফে ঢাকা মাঠের ওপর দিয়ে ধীরে–ধীরে হেঁটে যাচ্ছে শেয়ালটি। মাঝেমধ্যে থেমে পেছন ফিরে তাকানোর ভঙ্গি, দূরের পাহাড় আর সাদা বরফের নিস্তব্ধ প্রেক্ষাপটে তৈরি করেছে মানুষ–প্রকৃতি–জীবজগতের অপূর্ব সহাবস্থানের মূর্ত ছবি।

লাল শেয়াল ক্যানিডি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী। এর দেহ লম্বাটে, মুখ সরু আর কান বড়। পিঠ সাধারণত হলদেটে–বাদামি বা লালচে–বাদামি রঙের লোমে ঢাকা। কান–এর উপরের অংশ ও পায়ের বাইরের দিক কালো, আর ফুঁসে থাকা লম্বা লেজের ডগা থাকে সাদা।

সাম্প্রতিক বছরগুলোতে মুলেই কাউন্টি সরকার ঘাসজমি পুনরুদ্ধার, চারণভূমি সংরক্ষণ ও নানান পরিবেশগত পুনর্বাসন কার্যক্রম চালিয়ে আসছে। এসব উদ্যোগে স্থানীয় বন্যপ্রাণীর বাসস্থান উন্নত হয়েছে এবং এলাকার জীববৈচিত্র্য ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন