ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে পাকিস্তানজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম

ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে পাকিস্তানজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে তাঁর বোন ও দলীয় নেতাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার দাবি জানিয়ে বিরোধী জোট পাকিস্তানজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে।

পাকিস্তানের পার্লামেন্ট ভবনের বাইরে বিরোধী নেতাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টি (পিকেএমএপি) সভাপতি মেহমুদ আছাকজাই শুক্রবার এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘সরকার ও তার নীতির বিরুদ্ধে আমরা সিন্ধি, বালুচ, পশতুন ও পাঞ্জাবিদের রাস্তায় নামতে বাধা দিয়েছি। অন্যথায়, তারা বেরিয়ে এসে শাসকদের জন্য সমস্যা তৈরি করবে।’

মেহমুদ আছাকজাই বলেন, সরকার সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক অন্য কোথাও থেকে ডিকটেশন নিচ্ছেন। খবর- দ্য ডন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন