ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩ লাখ ৫০ হাজার শিশুকে বুকের দুধ দান করে নারীর বিশ্বরেকর্ড

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:১৭ এএম

৩ লাখ ৫০ হাজার শিশুকে বুকের দুধ দান করে নারীর বিশ্বরেকর্ড

শিশুদের জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই। তবে নানা কারণে অনেক মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হয় শিশু। বুকের দুধ দান করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালিসা ওগলেট্রি নামের এক নারী। আর এর মাধ্যমে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালিসা ওগলেট্রি নামে এক নারী গতবছর নভেম্বরে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন। মোট ২ হাজার ৬৪৫.৫৮ লিটার বুকের দুধ দান করেছেন তিনি। এর মাধ্যমে তিনি ভেঙে দেন নিজেরই আগের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এর আগে তিনি ২০১৪ সালে ১ হাজার ৫৬৯ লিটার দুগ্ধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন।

২০১০ সালে ছেলে কাইলকে জন্ম দিয়েছিলেন ওগলেট্রি। সেই সময় থেকেই তিনি বুকের দুধ দান করা শুরু করেছিলেন। কাইলের বয়স এখন ১৫ বছর। ছেলেকে জন্ম দেওয়ার পরই ওগলেট্রি বুঝতে পেরেছিলেন তাঁর বুকে অস্বাভাবিক মাত্রায় বুকের দুধ তৈরি হচ্ছে। এ অবস্থায় এক নার্স তাঁকে নবজাতকদের খাওয়ানোর জন্য অন্য মায়েদের সাহায্য করার পরামর্শ দেন।

কাইলের পর কেজ (১২) ও কোরি (৭) নামে আরও দুই ছেলের জন্ম দিয়েছেন ওগলেট্রি। প্রতিবারই তার মা হওয়া আকাল শিশুদের জন্য আশীর্বাদ হয়েছে।

যে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দুধ দান করেন, নর্থ টেক্সাসের ‘মাতৃদুগ্ধ ব্যাংকের’ তথ্য অনুযায়ী—এক লিটার বুকের দুধ অন্তত ১১টি অকাল শিশুকে বাঁচিয়ে রাখতে পারে। এই গণনার ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে, সংস্থাটিতে এখন পর্যন্ত ওগলেট্রি যে পরিমাণ দুধ দান করেছেন, তা সাড়ে তিন লাখ শিশুকে টিকে থাকতে সাহায্য করেছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন