ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করে জাপান-অস্ট্রেলিয়া ও ভারতীয়রা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম

ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করে জাপান-অস্ট্রেলিয়া ও ভারতীয়রা

জাপানি, অস্ট্রেলিয়ান ও ভারতীয়দের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করেন। এছাড়া বেশিরভাগ অস্ট্রেলিয়ান ও ভারতীয়রা মনে করেন এশিয়ার জন্য ট্রাম্প সরকার উপকারীর চেয়ে বেশি অপকারী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের ওপর চালানো একটি জরিপের ফলাফলে ওঠে এসেছে এ তথ্য। চারটি দেশই সামরিক জোট কোয়াডের সদস্য। প্রত্যেক দেশের এক হাজার জন মানুষের ওপর এ জরিপ চালায় সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেটস সেন্টার।

জরিপটি হয় গত আগস্টে। এতে দেখা গেছে ৫৬ শতাংশ অস্ট্রেলিয়ান, ৫৪ শতাংশ ভারতীয় এবং ৫৯ শতাংশ জাপানি বলেছেন ট্রাম্পের প্রেসিডেন্সি তাদের দেশের জন্য খারাপ। জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ অস্ট্রেলিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা তাদের দেশকে সুরক্ষিত করেছে। যা ২০২৪ সালের তুলনায় ১৪ পয়েন্ট কম। অপরদিকে ৪৭ শতাংশ জাপানি বলেছেন মার্কিনিদের সঙ্গে মিত্রতা থাকায় তারা সুরক্ষিত।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা ধরে রাখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ মত দিয়েছেন।

চীনের ক্ষেত্রে তাদের মত

জরিপে অংশ নেওয়া ৪৮ শতাংশ অস্ট্রেলিয়ান, ৪০ শতাংশ মার্কিনি, ৫৮ শতাংশ জাপানি এবং ৪৬ শতাংশ ভারতীয় বলেছেন, চীন এশিয়ার জন্য ভালোর চেয়ে খারাপ বেশি।

৫৯ শতাংশ জাপানি বলেছেন চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের দেশ খুবই দুর্বল।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন