ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীনের জিনজিয়াং

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীনের জিনজিয়াং

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রদেশটির তুমক্সুক কাউন্টিতে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলেছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০।

সাংহাই ডেইলির মতে, জিনজিয়াংয়ের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারের আহেকি কাউন্টিতেও ভূমিকম্পটি আঘাত হেনেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন