ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রাম্প পেলেন প্রথম ফিফা শান্তি পুরস্কার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম

ট্রাম্প পেলেন প্রথম ফিফা শান্তি পুরস্কার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে সংস্থাটির নতুন চালু করা ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে এই সম্মাননা তুলে দেন।

ফিফা জানায়, এ বছর বিশেষভাবে চালু হওয়া এই পুরস্কার তাদেরকে দেওয়া হবে, যারা শান্তি প্রতিষ্ঠায় ‘অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন’ এবং ‘সারা বিশ্বের মানুষকে একত্রিত করেছেন’। নতুন পুরস্কারের প্রথম প্রাপক হিসেবে ট্রাম্পকে আগে থেকেই এগিয়ে রাখা হচ্ছিল।

ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরো জোরালো করেছিল।
পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম বড় সম্মান। জিয়ান্নি ফুটবলের জন্য অবিশ্বাস্য কাজ করেছে। ফুটবল অথবা আমরা যাকে সকার বলি, তার জনপ্রিয়তা এখন কল্পনার চেয়েও অনেক বেশি।’

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ আয়োজন করবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন