ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উত্তেজনার মধ্যে বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা কর্মকর্তারা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

উত্তেজনার মধ্যে বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা কর্মকর্তারা

বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ত্রিপুরার দক্ষিণ বিভাগের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফের কর্মকর্তারা। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট শুক্রবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, বাংলাদেশে উত্তেজনার মধ্যেই সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিদর্শন করতে এসেছেন। এই কর্মকর্তারা বেলুনিয়া সাব-ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যেটির বেশিরভাগেই কোনো ধরনের বেঁড়া নেই।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেনেন্ট জেনারেল আরসি তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি প্রদর্শন করেন।

এই সফরে লেফটেনেন্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস এবং বিএসএফকে উচ্চ পর্যায়ের পেশাদারিত্ব এবং প্রস্তুতি বজায় রাখতে বলেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট বলেছে, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন তারপর উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এ সীমান্ত সফর বেশ গুরুত্বপূর্ণ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন